• লাইফস্টাইল

আপনি জানেন কি ইলিশের ডিম কতটা উপকারী

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই ইলিশ মাছের ডিম খেতে ভালোবাসেন। এ কারণে কেউ কেউ বাজারে গিয়ে পেটে ডিম ভর্তি ইলিশ মাছ কেনেন। আবার কেউ কেউ ইলিশ মাছ না খেলেও ডিম ঠিকই পছন্দ করেন।

ডিমভর্তি ইলিশের স্বাদ ডিমছাড়া ইলিশের মতো হয় না। অনেকেই মনে করেন, ইলিশের পেটে ডিম এলে, মাছটির স্বাদ কিছুটা কমে যায়। শুধু স্বাদ নয়, স্বাস্থ্যগুণের কথাও যারা চিন্তা করেন তারা ডিমভর্তি ইলিশ মাছ কিনতে পারেন। ইলিশের ডিম খেলে নানা উপকারিতা পাওয়া যায়।

পুষ্টিবিদরা বলছেন, ইলিশ মাছ পুষ্টিগুণে ভরপুর।এই মাছের ডিমেও থাকে নানা পুষ্টি উপাদান। ইলিশের ডিমে থাকা ইপিএ, ডিএইচ এবং ডিপিএ মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ইলিশ মাছ ও ডিমে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের উপসর্গ দূর করতে সাহায্য করে। ইলিশ মাছের চর্বিকে ভালো চর্বি হিসেবেই বিবেচনা করেন পুষ্টিবিদরা।

তাদের মতে,১০০ গ্রামের ইলিশ মাছে প্রায় ২১.৮ গ্রাম প্রোটিনের পাশাপাশি রয়েছে উচ্চ পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, নায়সিন, ট্রিপ্টোফ্যান, ভিটামিন, বি ১২, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস। মাছের ডিমেও এসব উপাদান পাওয়া যায়।

ইলিশ মাছের ডিমে থাকা ভিটামিন এ চোখের জন্য উপকারী। এটি শিশুদের জন্যও বেশ কার্যকরী। রক্ত পরিষ্কার করে রক্তাল্পতা কমাতে সাহায্য করে ইলিশ মাছের ডিম। এছাড়াও এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে।

ইলিশের ডিমে থাকা ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। এই ফ্যাটি অ্যাসিড রক্ত জমাট বাঁধতে দেয় না, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ইলিশের পাশাপাশি এর ডিমের পুষ্টিগুণ ভালো। 

মনে রাখবেন, একেক জনের শরীরে একেকটা খাবার আলাদা আলাদা প্রভাব ফেলে। এ কারণে ইলিশের ডিম খাওয়া আপনার জন্য উপকারী কি না তা চিকিৎসকের কাছে জেনে নেওয়া ভালো। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo