ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: কাঁঠালের বীজের স্বাস্থ্য উপকারিতা অনেক। কাঁঠালের বীজ দিয়ে আরও পদ তৈরি করা যায় যেমন- কাবাব, কাটলেট, ক্ষীর, মিল্কশেক, পুডিং ইত্যাদি। কাঁঠালের বীজের আরও এক সুস্বাদু পদ হলো সন্দেশ। মাত্র ২০ মিনিটে ৪ উপকরণেই তৈরি করা যায় জিভে জল আনা এই মিষ্টান্ন। জেনে নিন কাঁঠালের বীজ তৈরির সহজ রেসিপি-
উপকরণ
১. কাঁঠালের বীজ ১০০ গ্রাম
২. গুঁড়া দুধ ৫ চা চামচ (২৫ গ্রাম)
৩. চিনি ৫ চা চামচ (২৫ গ্রাম) ও
৪. এলাচি গুঁড়া এক চিমটি।
পদ্ধতি
কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিন। তারপর প্রেসার কুকারে কাঁঠালের বীজ ১০ মিনিটের জন্য সেদ্ধ করুন। নামিয়ে ঠান্ডা করে গায়ের লাল অংশ সরিয়ে নিন। এরপর বীজ চটকে নিয়ে এর সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে নিন। একটি ননস্টিক প্যানে সামান্য ঘি গরম করে এতে চটকে ভর্তা করে নেওয়া কাঁঠালের বীজ মিশিয়ে দিন।
তারপর মিশিয়ে দিন চিনি। ১০ মিনিট রান্না করুন। তারপর দেখবেন মিশ্রণটি প্যানের গা ছেড়ে উঠে আসছে। তারপর চুলা বন্ধ করে সবশেষে এক চিমটি এলাচ গুঁড়া উপরে ছড়িয়ে দিন। ভালো করে সন্দেশের মিশ্রণটি নেড়েচেড়ে নিতে হবে।
এরপর অন্য একটি পাত্রে নামিয়ে উপরে সমান করে দিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে সন্দেশের আকারে কেটে নিন। উপরে বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। পুষ্টিকর এই সন্দেশ ফ্রিজে ৪-৫ দিন রাখতে পারবেন। খুবই সুস্বাদু এই সন্দেশ ডায়াবেটিস রোগীরাও এটি খেতে পারেন। সেক্ষেত্রে এতে কোনো চিনি যোগ করবেন না।
লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...
লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...
নিউজ ডেস্ক :
ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...
লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...
নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

মন্তব্য (০)