• লাইফস্টাইল

জেনে নিন, শরীরের জন্য কতটা কার্যকরী কাঁঠালের বীজ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল মৌসুমি ফল হওয়ায় এই সময়ে বেশি পাওয়া যায়। এই ফলের প্রতিটি কোষ যেন অমৃত। যারা কাঁঠাল খান তারাই জানেন এই ফল খাওয়ার তৃপ্তি কোথায়। কাঁঠালের কোয়ার চেয়েও বেশি জনপ্রিয় এর বীজগুলো। কাঁঠালের বীজও অনেক সুস্বাদু খাবার। তা ছাড়া ডালের সঙ্গে কাঁঠালের বীজ ভাজা কিন্তু মন্দ নয়। কাঁঠালের বীজ যে শুধু সুস্বাদু, তা নয়। এর স্বাস্থ্য গুণও রয়েছে।

চলুন জেনে নিই শরীরের জন্য কতটা কার্যকরী এই বীজ? 

রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে

রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি, প্রোটিন— সব আছে কাঁঠালের বীজে। সঙ্গে আছে প্রচুর পরিমাণ আয়রন। রক্ত স্বল্পতার সমস্যা থাকলে এই বীজ খাওয়া অতিজরুরি।

ডায়াবেটিকদের জন্য

ডায়াবেটিকদের রোগীদের জন্যও এই বীজ বেশ উপকারী। এতে উপস্থিত ফাইবার খাদ্যের কার্বোহাইড্রেট শুষে নেয়। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি বাড়তে পারে না।

হজমে গোলমাল কমাতে

ফাইবারের পরিমাণ অনেকটাই থাকে কাঁঠালের বীজে। তার প্রভাবে কোলেস্টেরল কমে। সঙ্গে হজমের সুবিধাও হয়। হজম প্রক্রিয়া ভালো হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে কাঁঠালের বীজ।

চোখের যত্নে

চোখের জন্যও উপকারী কাঁঠালের বীজ। এতে উপস্থিত ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। চোখের জ্যোতি বাড়িয়ে তুলতেও কাঁঠালের বীজ কার্যকরী। চোখের সমস্যা থাকলে কাঁঠালের বীজ খেতে পারেন। উপকার পাবেন।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo