ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে রোববার (২৩ শে জুন) শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান , এক মিনিট নীরবতা পালন, মোনাজাত , স্বেচ্ছায় রক্তদান, প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এছাড়া ও ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এছাড়া এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা , ৭৫ পাউন্ডের কেক কাটা, দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান পরিবেশনের আয়োজন করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...
পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

মন্তব্য (০)