ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট থেকে ঢাকা যেতে যাত্রীদের অতিরিক্ত ১১২কিলোমিটার ঘুরে ঢাকায় পৌঁছাতে হয়।এতে সময় ও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।যাত্রীদের এ ভোগান্তি দুর করে অল্প সময়ে ঢাকা পৌঁছাতে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন প্লার্টফর্মে মানববন্ধন করেছে রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব সুজন,সুপেন্দ্র নাথ দত্ত, দীপক কুমার রায় সহ স্থানীয়রা।এ সময় বক্তারা বলেন লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া আন্ত:নগর ট্রেনগুলো অনেক পথ ঘুরে নাটোর, ঈশ্বরদী,সান্তাহার হয়ে ঢাকায় পৌঁছে। এতে অনেক সময় লাগে ও টিকেটের দাম ও বেশি পড়ে যায়। তাই অবিলম্বে বগুড়া-সিরাজগঞ্জ হয়ে ঢাকা পৌছানোর দাবী করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...
ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

মন্তব্য (০)