প্রতীকী ছবি
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দায় গ্রামে বসতঘর থেকে রাসেল শেখ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত রাসেল ঐ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ ই জুন) দিবাগত রাতে রাসেল ও তার বন্ধু রামিম একই ঘরে ঘুমানো ছিলো। পরদিন মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা রাসেলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত রাসেলের বন্ধু রামিম। তার বাড়ি উপজেলার ঝনকি এালাকায়।
এ বিষয়ে ফুলতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা প্রেরণ করেছি। এটি হত্যা কিনা তাময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এদিকে রামিমকে ধরার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...
ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

মন্তব্য (০)