ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দেশের বৃহত্তম ঈদগা মাঠ দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে এক সাথে প্রায় তিন লক্ষাধিক মুসল্লী ঈদুল আযহার নামাজ আদায় করেছেন বলে দাবি করেছেন আয়োজকরা। সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাতে জামায় আদায় করেছেন তারা। এতে ইমামতি করেন মাওলানা সামসুল হক কাসেমি।
জামাজে অংশ নিতে জেলা শহর এবং আশ পাশেরসহ দুইটি বিশেষ ( স্প্রেশাল) ট্রেনের মধ্যে একটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে এবং অন্যটি পাবর্তীপুর থেকে দিনাজপুরের রেলওয়ে ষ্ট্রেশন পর্যন্ত চলাচল করেছে। পাশাপাশি নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্হা।
২০১৭ সাল থেকে গোর এ শহীদ ঈদগা মাঠে শোলাকিয়ার মত বড় পরিসরে ঈদ জামায়াতের আয়োজন চলে আসছে।
নামাজ শেষে দেশ এবং দেশের মানুষের কল্যান কামনাসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কায়েমের জন্য মোনাজাত করা হয়েছে।
আয়োজক কমিটির উপদেষ্টা হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, পশু কোরবানীর কারনে কিছুটা কম হলে এক সাথে তিন লক্ষাধিক মুসল্লী ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...
ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

মন্তব্য (০)