• সমগ্র বাংলা

গাজীপুরে পুকুরের পাড় ভেঙ্গে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুকুরের পাড় ভেঙ্গে পানিতে ডুবে   নাসির (১০)   ও  জাহিদ (১০)  নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুস সামাদ। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের জনৈক কাইয়ুমের পুকুরের পানিতে ডুবে তারা মারা যান।

নিহত নাসির উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও নিহত জাহিদ কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দু’জনই কাওরাইদ কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়তো।

এসআই জানান, নিহত দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে বিনা ময়নাতদন্তে মরদহে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

স্থানীয়রা জানান, নাসির ও জাহিদ এই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো। গত বৃহস্পতিবার মাদ্রাসায় ঈদের ছুটি দেয়া হলে দুজনই বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল। এসময় পাড় ভেঙ্গে দু’জনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরের কোন খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে মা পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo