• সমগ্র বাংলা

পাবনায় সিএনজি অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন (৭০) উপজেলার  মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত জয়তন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন রতনপুর এলাকায় রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চাটমোহর হাসপাতালে নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo