• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৯ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, ক্রিভি রিহ শহরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় পাঁচ শিশুসহ নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।

জরুরি বিভাগের পোস্ট করা বেশ কিছু ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। 

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিন এবং প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসীরা প্রমাণ করছে যে ইউক্রেন এবং তাদের অংশীদারদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা উচিত।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। তিনি ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা লোকজনকে উদ্ধারে কাজ করছেন। রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য ইউক্রেনের মিত্রদের কাছে তিনি পুনরায় আবেদন জানিয়েছেন। 

এদিকে মঙ্গলবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া বার্ষিক গ্রুপ অফ সেভেন (জি৭) শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে সহায়তার বিষয়টি প্রাধান্য পাবে।

জেলেনস্কি বলেন, সাধারণ মানুষ, আমাদের শহর এবং আমাদের অবস্থানের জন্য সর্বাধিক সুরক্ষা প্রদান করতে পারে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যত দ্রুত সম্ভব আমাদের এগুলো প্রয়োজন। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে ক্রিভি রিহ শহরে প্রায় ৬ লাখ ৩৫ হাজার মানুষের বসবাস ছিল। সংঘাত শুরুর পর থেকেই শহরটিতে ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo