• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কুয়েতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতের একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইদ রাশেদ হামাস নামে পুলিশের এক সদস্য কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংবাদিকদের কাছে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনসহ আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকলের কর্মীরা। কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo