• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন। উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে বাহিনীটির ভাইস চিফ অব আর্মি স্টাফ। মঙ্গলবার নতুন সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ এক মাস বাড়ানো হয়। তাই ৩০ জুন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডে অবসরে যাবেন। আর সেদিনই ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 

পরবর্তী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গত ফেব্রুয়ারি থেকে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ এর দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করেন তিনি।

উপেন্দ্র দ্বিবেদি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশক ধরে কর্মরত উপেন্দ্র দ্বিবেদি জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট থেকে ১৯৮৪ সালে সেনাবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo