• প্রশাসন

জামালপুরে পুনাকের আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজনে জামালপুর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম। এসময় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে।

মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশের অধস্তন কর্মচারী আউটসোর্সিং, তাদের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পুনাক জামালপুরের এই আয়োজন। পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌ বলেন, পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

পুনাক নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo