ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে মঙ্গলবার (১১ জুন) দুপুরে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান শাকিল।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধি জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অভিযান চালানো হয়।
এ সময় হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সিনিয়র উপজলো মৎস্য র্কমর্কতা আব্দুল মতিন, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে কাটাগাঙে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭০ পিচ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...
ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

মন্তব্য (০)