• সমগ্র বাংলা

উলিপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমানের সভাপত্বিতে অডিটরিয়ামে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান হয়। সেসময় উপজেলা প্রশাসন ও উপস্থিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করা হয়।

এ সময় সহকারী শিক্ষক ফিরোজ মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, ধরনিবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, তকবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর থানার এসআই মশিউর রহমান, প্রমুখ। পরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভায় যোগ দেন।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo