• প্রশাসন

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় ২২ জনকে পুরস্কার প্রদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় ২২ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও কীট প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স কতৃক বরাদ্দকৃত সরকারি বিভিন্ন মালামাল পরিদর্শন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম।

মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সভাপতিত্বে "মাসিক কল্যাণ সভা" এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে "মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রাম কোর্টে কর্মরত সহকারি পুলিশ সুপার মোঃ আমিরুজ্জামান এর কুড়িগ্রাম জেলা পুলিশ হতে র‍্যাব এ বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষথেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার। এছাড়াও কুড়িগ্রাম জেলা কোর্টে কর্মরত এসআই মোঃ নজিবুল হক আকন্দ এর অবসর জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত মে মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, শ্রেষ্ঠ থানা হিসেবে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, শ্রেষ্ঠ এসআই হিসেবে রৌমারী থানার এসআই বরহানুল সুলতানুল আলম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানার এএসআই মোঃ শওকত আলী, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল মোঃ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে জেলা বিশেষ শাখায় কর্মরত নারী কনস্টেবল তানিয়া পারভিন আশা, বিশেষ হিসেবে কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, পুলিশ লাইন্সে কর্মরত এসআই মোঃ শহিদুল ইসলাম, নাগেশ্বরী থানার এএসআই মোঃ মাসুদ রানা।

এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশের ১২ জন পুলিশ সদস্যকে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, ওয়ারেন্টের আসামী গ্রেফতার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম কর্তৃক প্রদানককৃত পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার।  

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়।এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নাগিরিকদের নির্বিঘ্নে যাতায়াত, পশুর হাট, ঈদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানামাত্রিক কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা, ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo