• সমগ্র বাংলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে এক বস্তা করে চাউল ও শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। 

উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিদুয়ানুল হক সাইমনসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়া এলাকার একটি বাড়ির রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয় পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। এতে পাঁচটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মন্তব্য (০)





image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

  • company_logo