• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মধ্য গাজার নুসেইরাত এলাকায় অবস্থিত স্কুলটিতে জোরপূর্বক বাস্ত্যুচুত হওয়া বহু বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরাইলি বাহিনীর দাবি, এই স্কুল হামাসের 'আস্তানা' হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

এই হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এই স্কুলে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এই হামলার প্রতিক্রিয়ায় হামাস নেতারা জানিয়েছে, গাজা যুদ্ধের স্থায়ী সমাধান এবং সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইসরাইলি সেনা প্রত্যাহার প্রয়োজন।  তবে ইসরাইলের প্রতিরক্ষাপ্রধান বলেছেন, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না।

যদি নির্বিচার হামলা অব্যাহত থাকে তাহলে গাজার ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ ক্ষুধামন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।  তবে এসব সতর্কবানীতে কর্ণপাত করছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু।  বরং লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে 'তীব্র অভিযান' শুরু করার কথা জানিয়েছেন তিনি।  ওই  অঞ্চলে ৮ মাস ধরে ইসরাইলি সেনারা ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৬ হাজার ৫৮৬ জন নিহত এবং ৮৩ হাজার ৭৪ জন আহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য দফতার।  ফিলিস্তিনি প্রতিরোধ আন্দালন হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার ১৩৯ জন।  হামাসের কাছে এখনো কয়েক ডজন ইসরাইলি বন্দি আটক রয়েছে।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo