• সমগ্র বাংলা

পাবনায় উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদ্‌যাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস।

এ উপলক্ষ্যে বুধবার (৫ জুন) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

\"\"

র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

এরপর উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় উপাচার্য বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ১৬ বছর পূরণ করলো। আমরা সামনের এদিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি।

পরে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন উপাচার্য। অনুষ্ঠানে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট’সহ  শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ৩০ একর জমির ওপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ২০০৯ সালের ৫ জুন আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির।

মন্তব্য (০)





image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

  • company_logo