• সমগ্র বাংলা

আজ চট্টগ্রামে লোহাগাড়া ও বাশঁখালীতে ভোট

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ ৪র্থ ধাপে আজ ৫ জুন চট্টগ্রামের লোহাগাড়া ও বাশঁখালী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন। বাঁশখালীতে ১১৫টি কেন্দ্রের মধ্যে বুথ ৮৫৬ টি লোহাগাড়ায় ৭১ টি কেন্দ্রের মধ্যে বুথ ৫৮১টি।

লোহাগাড়ায় পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫ শ জন।মহিলা ১ লাখ ৫হাজার ৯০ জন,মোট ভোটার ২লাখ ২৬ হাজার ৫৯০ জন। বাশঁখালীতে পুরুষ ভোটার ২ লাখ ২হাজার ৩২১ জন,মহিলা ১ লাখ ৭৪ হজার ৫৮১ ,হিজরা ৪ জন।মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন।

উল্লেখ্য যে লোহাগাড়ার সব কেন্দ্র ঝুকিপুর্ন বলে নির্নয় করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, শান্তিপুর্ন ও সুষ্ট নির্বাচন করতে কাজ করছি,যাতে ভোটচাররা তাদেও ভোট নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে।

বাশঁখালীতে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন,লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ৩জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।

বাশঁখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেসমিন আক্তার বলেন,সুষ্ট ,অবাধ .এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ২২ জন ম্যাজিষ্ট্রেট, ৬প্লাটুন বি,জি,বি ব্যাটেলিয়ান ছাড়া ও প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংখলা বাহিনী বাহিনী এবং ১১৫ জন প্রিজাইডিং,৮৫৬ জন সহকারী প্রিজাইডিং ও ১৭১২ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

এছাড়া লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটানির্ং অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেছেন,অবাধ ও নিরপেক্ষ এবং সন্ত্রাসমুক্ত উপজেলা নির্বাচন উপহার দিতে নিরাপত্তাবাহিনী ও আইনশৃংখলা বাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo