• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বুধবার (৫ জুন) দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই শ্লোগানে জেলা প্রশাসনের আয়োজেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডিসি জেনারেল সোলেমান আলী, পুলিশ সুপার উত্তম কুমার পাঠক,পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা প্রেস কাবের সভাপতি মনসুর আলী সহ অনেকে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এনজিও, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। আলোচনা সভায় জলবায়ু বান্ধব কৃষি, জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ, জলবায়ু বান্ধব ধান চাষের মাধ্যমে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান হ্রাস, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা, সুনির্মল পরিবেশ নিশ্চিত করা, অর্থনৈতিক সমৃদ্ধি ও জীব বৈচিত্র্য রক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo