• সমগ্র বাংলা

জয়নুল আবেদিন পার্কে অবৈধ দোকান উচ্ছেদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত আজ ০৩ জুন ২০২৪, সোমবার জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী অস্থায়ী দোকান, বিভিন্ন রাইডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে। এই অভিযান বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। 

\"\"

এ সময় তিনি বলেন, "জনভোগান্তি লাঘব এবং পার্কের সৌন্দর্য রক্ষা করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানব বিশ্বাস এবং স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo