ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্যে শনিবার লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিন করে।পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাড.মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামপিপিএম,মেয়র রেজাউল করিম স্বপন,ডেইরি এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম। সভায় জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মো.জাহাঙ্গীর আলম দুধের পুষ্টিগুন সমন্ধে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।আলোচনা সভা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাবার বিতরণ করে জেলা প্রাণীসম্পদ বিভাগ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...
পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

মন্তব্য (০)