• সমগ্র বাংলা

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মোল্লা। এর আগে দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে এ ঘটনা। নিহত আবুল কালাম আজাদ উপজেলার শৈলাট পূর্বপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

ফাঁড়ি ইনচার্জ বলেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের প্রতিবেশী আজাহার আলী বলেন, আজাদ ঘরের কাজ করার সময় অসাবধানতায় বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়। পরে তাঁর স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, বিদ্যুতায়িত এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

১

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

২

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৩

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo