• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালী ও আলোচনা সভা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: '' তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত  করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে   বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  ইয়াসিন কবির এর সভাপতিত্বে শুক্রবার ( ৩১শে মে)  বেলা ১১টায় এ উপলক্ষে  একটি  র‍্যালী  শহর প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ  মোঃ ফজলুল হক খাঁন, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দীকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার‌  শৈলেন চাকমা,পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ সাঈদ আনোয়ার, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মোঃ শাহাবুদ্দিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ তাওহীদ হোসেন, ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক  সোহেল শেখ প্রমুখ। 

এ সময়  ফরিদপুরের সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন এনজিও এবং  সামাজিক - সাংস্কৃতিক সংগঠনসমূহ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা  মাদকের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। 

তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে যেমন সামাজিক সচেতনতা দরকার। তাছাড়া  এই সমস্যা সমাধান অসম্ভব।  মাদক নিয়ন্ত্রণে শুধু সরকারী পদক্ষেপ যথেষ্ট নয় । এর জন্য সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে  সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান ও জানানো হয় ।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo