• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহে ভারতের বিহারে ১৯ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র তাপপ্রবাহে ভারতের বিহার রাজ্যে অন্তত ১৯ জনের প্রাণ গেছে। সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রাজ্যের আওরঙ্গবাদে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।  বৃহস্পতিবার নির্বাচনী দায়িত্বে থাকা এক কর্মীসহ কাইমুর জেলায় চারজন মারা গেছেন। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে ভোজপুর জেলার আরায় তিনজনের মৃত্যু হয়েছে। খবর ইকোনোমিক টাইমসের। 

কাইমুরের মোহানিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সাহিল রাজ বৃহস্পতিবার বলেন, হিটস্ট্রোকের শিকার হয়ে এ পর্যন্ত ৪০ জন হাসপাতালে এসেছেন।  

তিনি বলেন, এর মধ্যে এক ভোটকর্মীসহ দুই ব্যক্তি মারা গেছেন। এক পুলিশ সদস্য হাসপাতালে এসেছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকের চিকিৎসা চলছে।

মোহানিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সতীশ কুমার রবি বলেন, হিট স্ট্রোকে মারা যাওয়া চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভোজপুর জেলা ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কুমার বলেন, তিনজনের মৃত্যুর খবর জানা গেছে। এর মধ্যে একজন বাড়ির দারোয়ান। তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ছাড়া জগদীশপুরে দায়িত্বে থাকা একজন প্রিসাইডিং কর্মকর্তাও মারা গেছেন।

আওরঙ্গবাদ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, তাপপ্রবাহের কারণে সেখানে ১২ জনের প্রাণ গেছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন।

মন্তব্য (০)





image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

  • company_logo