• সমগ্র বাংলা

নওগাঁয় সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১২জন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম, রবিন শীষ। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম, রবিন শীষ গ্রাম আদালতের কার্যক্রম আরো দৃঢ় ও সময়োপযোগী করতে এবং প্রতিটি সেবা গ্রহিতার মাঝে কোন রকমের হয়রানী ও ঝামেলা ছাড়াই সেবা পৌছে দেওয়ার অনুরোধ জানান। মূলত গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব সেবা প্রত্যাশীরা যেন কষ্ট করে আদালত পর্যন্ত না গিয়ে বাড়ি সংলগ্ন ইউনিয়ন পরিষদে গিয়ে সহজেই আইনী সমাধান পান সেই লক্ষ্যেই সরকার গ্রাম আদালত গঠন করেছেন। তাই সরকারের গৃহিত এমন মহৎ উদ্যোগকে শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo