• সমগ্র বাংলা

চাটমোহরে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক পর্যায়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মোছা. ফিরোজা পারভীন, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল, ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ-প্রধান মোজাম্মেল হক, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. আজাহার আলী, প্রকল্পের সুফলভোগী মায়া রানী কর্মকার ও  ফজলুল হক প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন ও মৎস্য চাষীরা এ অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব, মৎস বান্ধব, পরিবেশ বান্ধব ও জনগন বান্ধব সরকার। তার নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo