• সমগ্র বাংলা

কুড়িগ্রামের তিন উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সুষ্ঠুভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ৩য় ধাপের ভোট গ্রহণ চলছে। এসব উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

জেলা পুলিশ সুত্র জানায়, প্রায় ১২০০ পুলিশ সদস্য কুড়িগ্রামের ৩য় ধাপে নির্বাচনী দায়িত্ব পালন করছে। কেন্দ্রে কেন্দ্রে ২/ ৪ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, ৩/৪ টি কেন্দ্র মিলে ১ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, রয়েছে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম, নির্বাচনী এলাকাকে ৬ টি সেক্টরে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম। এছাড়াও থানাভিত্তিক রয়েছে পুলিশের ৩ টি স্পেশাল কুইক রেসপন্স টিম। এর পাশাপাশি রয়েছে উপজেলা উপজেলায়, জুডিশিয়াল ম্যাজিস্টেট বৃন্দ, ইউনিয়নে ইউনিয়নে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, ৪ টি করে বিজিবি প্লাটুন সহ নানামাত্রিক আইন-শৃংখলা বাহিনী।

ভোটগ্রহণ শুরুর আগ থেকেই  ফুলবাড়ি, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা অফিসার বৃন্দ সহ মাঠে সার্বক্ষনিক রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসারবৃন্দ।

মন্তব্য (০)





image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

২

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৩

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৪

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

  • company_logo