• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে টায়ার ফেটে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।বুধবার (২৯ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।বাসিমার সহকারী কমিশনার (এসি) ইসমাইল মেঙ্গল জানান, মঙ্গলবার রাতে বাসটি তুরবত থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। আজ ভোর চারটার দিকে বাসটির একটি টায়ার ফেটে গেলে যানটি খাদে পড়ে যায়। এতে ২৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইসমাইল মেঙ্গল আরও জানান, আহতদের বসিমা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় এবং আশপাশে বাড়িঘর না থাকায় জরুরি কর্মকর্তাদের তথ্য পেতে দেরি হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এতো মানুষের প্রাণহানির জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি। একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo