• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ভয়াবহ আগুনে শতাধিক কলোনি পুড়ে ছাই 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে দিন দুপুরে একটি টিনসেড কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির শতাধিক কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। 

শুক্রবার (২৪ মে) দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে  উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় একাধিক মালিকানাধীন কলোনিতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে ওই কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় কলোনিতে থাকা বাসিন্দারা চিৎকার চেচামেচি করলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। ততোক্ষনে আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কলোনির বিভিন্ন কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo