• প্রশাসন

নেপালি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করলেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ নিজ দেশ থেকে পথ ভুলে বাংলাদেশে আসার প্রায় ৪০ বছর পর নিজ দেশে ফিরে গেলেন বীর বাহাদুর রায় (৬০) নামে এক নেপালি নাগরিক। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে সকল আইনি প্রক্রিয়া শেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত হয়ে নিজ দেশে ফিরে গেছেন তিনি।

বীর বাহাদুর নেপালের গোরখে বাঙ্গিনা এলাকার মৃত অধীর চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, প্রায় ৪০ বছর আগে বীর বাহাদুর  বাংলাদেশে আসার পর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় প্রায় ১০ বছর কাজ করে এবং ৩০ বছর ধরে বাংলাদেশের বগুড়ার দুপচাঁচিয়া এলাকার অলক বসাকের একটি চাতালে কাজ করে আসছিলেন।

হঠাৎ করে বীর বাহাদুরকে নিয়ে বাংলাদেশি এক স্থানীয়দের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার পরিচয় শনাক্ত হয়। পরিবার ও স্বজনরা বাংলাদেশে যোগাযোগ করলে, উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, প্রায় ৪০ বছর আগে বীর বাহাদুর রায় বাংলাদেশে আসেন। পথ ভুলে নেপালে আর ফেরত যেতে পারেননি। স্বদেশ প্রত্যাবর্তনের অনুমতি দিলে আমরা সকল ধরনের প্রসেস শেষে বিকেলে তাকে তার স্বজনের কাছে হস্তান্তর করি।

এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি, নেপালের দূতাবাসের উপ-রাষ্ট্রদূত মিস ললিতা সিলওয়াল, দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান ও সেক্রেটারি অব অ্যাম্বাসেডর রিয়া ছেত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) ও ইনচার্জ অমৃত অধিকারী, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo