• লিড নিউজ
  • আন্তর্জাতিক

স্মার্টফোন কেড়ে নেওয়ায় মা, বাবা ও বোনকে গুলি করে হত্যা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ শিশু-কিশোরদের হাতে হাতে এখন স্মার্টফোন। ভিডিও গেম, মুভি-সিনেমা ও সামাজিক মাধ্যম অ্যাপগুলোতে ডুবে থাকছে বেশিরভাগ কিশোর। স্মার্টফোন ব্যবহার যেন মানসিক রোগের আকার ধারণ করছে। এই বিষয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।এবার সেই নেশার ভয়ংকর রূপ দেখল নেইমারের দেশ ব্রাজিল। ১৬ বছরের কিশোর গুলি করে হত্যা করল নিজের মা, বাবা এবং বোনকে। স্মার্টফোন কেড়ে নেওয়ায় মেজাজ হারিয়ে গোটা পরিবারকে শেষ করে দিল সে।

শুক্রবার মা, বাবা এবং বোনকে হত্যা করলেও তিন রাত লাশের সঙ্গে কাটিয়ে সোমবার পুলিশ ডেকে আত্মসমর্পণ করে সে। খবর দ্য মিররের।ব্রাজিলের পুলিশ জানিয়েছে, শুক্রবার সাও পাওলো শহরের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন সকালে অতিরিক্ত ফোনের ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে কথাকাটাকাটি হয় তার। তখন তার থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেয় বাবা-মা। কিছুক্ষণ পরে অতর্কিত গুলি করে বাবাকে খুন করে ওই কিশোর।

এরপর বাড়ির দোতলায় গিয়ে সমবয়সী বোনকে হত্যা করে। সেসময় তার মা বাড়িতে ছিলেন না। এক ঘণ্টা পর মা বাড়ি ফিরলে মায়ের উপরেও গুলি চালায় সে।বাবা, মা এবং বোনকে হত্যা করে ভয়ে তিন দিন মৃতদেহের সঙ্গে কাটায় সে। চতুর্থ দিন সোমবার নিজেই পুলিশকে ফোন করে ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করে। ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামান্য স্মার্টফোনের জন্যই মা-বাবাকে খুন না কি মানসিক অসুস্থতায় ভুগছে ওই কিশোর, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo