• সমগ্র বাংলা

পাবনায় পেট্রোলবাহী লরিচাপায় নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌর সদরের থানা মোড়ে পেট্রোলবাহী লরির চাপায় দুই জনের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে থানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।‌ নিহতরা হলেন, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও পৌর সদরের মসজিদপাড়া মহল্লার আবু বক্কারের ছেলে আব্দুল মান্নান‌ (৩৮)।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, দুর্ঘটনার সময় তেলবাহী লরিটি প্রাণী সম্পদ অফিসের সামনে নিচু সড়ক থেকে উপরের দিকে উঠতেছিল। হঠাৎ করেই চালক ব্রেক ফেল করলে গাড়িটি পেছনের দিকে চলে যায়। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা দুইজন চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার ও গাড়িটি জব্দ করে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন।

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo