• সমগ্র বাংলা

রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে উপজেলা খাদ্য বিভাগের আযোজনে ভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরীন, সহকারি খাদ্য পরিদর্শক মুনির হোসেন, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন খাঁন বাবলু, মিলার আব্দুস সাত্তার শাহ প্রমুখ। এসময় উপজেলার বোদলা গ্রামের কৃষক এমদাদুল হক সরকারের ঘরে ৩টন ধান সরবরাহ করেন। চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় ৩২টাকা দরে ১হাজার ৮শত ৬৮মেট্টিক টন ধান, ৪৫টাকা দরে ৩হাজার ৫শত ১১মেট্টিক টন সিদ্ধ চাল ও ৪৪টাকা দরে ৪৮মেট্টিক টন সিদ্ধ আতপ চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

গত আমন মৌসুমে উপজেলার কৃষকরা সরকারের ঘরে এক কেজি ধান সরবরাহ না করলেও চলতি ইরি মৌসুমে বাজারে মোটা ধানের দর কম হওয়ার কারণে এবং সরকারের বেধে দেয়া ধানের দাম বাজারের চেয়ে বেশি হওয়ায় চলতি মৌসুমে উপজেলার কৃষকরা সরকারের ঘরে ধান বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo