• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে পার্বত্য খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ডনের।

উদ্ধার কর্মীরা জানান, একই পরিবারের সদস্যরা বান্নু থেকে নওশেরা (খুশাব) যাওয়ার সময় ব্রেক ফেল করে ট্রাকটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। মৃতদেহ ও আহতদের নওশেরার টিএইচকিউ হাসপাতালে এবং জোহরাবাদের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীরা সবাই শ্রমিক শ্রেণির এবং কাজের জন্য খুশাব শহরে যাচ্ছিলেন।পাকিস্তানের এই পাহাড়ি প্রদেশে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

  • company_logo