• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার চীনগামী তেলের ট্যাঙ্কারে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবার লোহিত সাগরে চীনগামী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে চীন যাওয়ার পথে শনিবার ভোরে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে ওই হামলা চালানো হয়। খবর আরব নিউজের। 

মার্কিন সমুদ্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তেলবাহী ওই ট্যাঙ্কারটি পানামার পতাকাবাহী এবং এটির মালিকানা গ্রিসের।

ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী ওই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে (উপরে ডেক, যার উপর রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে) এ আগুন ধরে যায়।

তবে, এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অ্যামব্রে বলেছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট  পেয়েছে। 

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে এ বিদ্রেহী গোষ্ঠীটির অবস্থানে দফায় দফায় হামলা চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে আমেরিকা। তবে, এবার চীনগামী জাহাজেও হামলার ঘটলো।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo