• সমগ্র বাংলা

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গোশল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাওহীদ (১০) নামের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরের দিকে পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের অ্যাড. জালাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।নিহত তাওহীদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরালগী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে চন্নাপাড়া হালিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো।

স্থানীয়দের বরাত দিয়ে শাহীন আলম জানান,গত ৪-৫ বছর ধরে শ্রীপুরের ওই বাড়িতে ভাড়ায় থেকে তাওহীদের বাবা-মা স্থানীয় ভিনটেক্স কারখানায় চাকরি করেন। সেই সুবাদে শিশুটি বাড়িতে একাই থাকে। শনিবার সকালে উভয়ই কাজে চলে গেলে আশপাশের শিশুদের সাথে খেলা করছিল তাওহীদ।

দুপুরের দিকে কয়েকটিকে শিশুকে নিয়ে স্থানীয় জালাল উদ্দিনের পুকুরে গোশল করতে যায় সে। গোশল শেষে সবাই উঠে গেলেও তাওহীদ পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুকুরে খুঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাওহীদের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo