• প্রশাসন

কুড়িগ্রামে ২য় ধাপের নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ করতে ব্যাপক পুলিশী কার্যক্রম

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগরিকদের নিরাপত্তায় ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরন্তন নানাবিধ পুলিশী কার্যক্রম চলমান রয়েছে। জানা গেছে, কুড়িগ্রামের নাগরিক নিরাপত্তা ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ অব্যাহত রেখেছে নিরবিচ্ছিন্ন ডমিনিশেন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এর নেতৃত্বে কুড়িগ্রাম সদরের সমন্বিত এই কার্যক্রমে বিশেষভাবে প্রশিক্ষিত একটি পুরুষ কিউআরটি, একটি নারী কিউআরটি, ডিবি'র একটি দক্ষ টিম সহ বিশেষ শাখার সদস্যবৃন্দ। সদর ও রাজারহাট উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, উলিপুরে ওসি গোলাম মর্তুজা প্রতিদিন পুলিশ ডমিনিশেন পেট্রলিং এর নেতৃত্ব দিচ্ছেন। পুলিশের এই অপরাধ নিবারনী কার্যক্রমের প্রশংসা করছেন সাধারন ভোটাররা।

পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম পিপিএম জানান, ১ম ধাপের মতো আমরা ২য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে, সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo