• সমগ্র বাংলা

গাইবান্ধায় অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুরিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে একটি দোকানের ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে আরো চারটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টার ব‍্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে ছিল কসমেটিক, কাপড় ও শিশুদের খাবারের দোকান।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo