• সমগ্র বাংলা

নির্বাচন সুষ্ঠু রাখতে সাংবাদিকদের সহায়তা চাইলেন সেলিম আজাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্বাচনী মাঠ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সাংবাদিকদের সহযোগিতা ও চেয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সেলিম আজাদ বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে প্রতিপক্ষ প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের সমর্থকরা বিভিন্ন সময়ে আমার কর্মীসমর্থকদের উপর হামলা ও হুমকি ধামকি দিয়ে আসছে। এছাড়াও বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার কথা বলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

বিভিন্ন এলাকায় পোষ্টার ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। এরই মধ্যে আমার এক কর্মী একটি ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতিকে মারধর করেছে। ইতিমধ্যেই পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ৬৫ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকা করা হয়েছে। এসব এলাকায় আমার কর্মী সমর্থকদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। যার ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে।

তাই সকল সাংবাদিকদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা নিরপেক্ষ নির্বাচন ও ভোটের মাঠ সুষ্ঠু রাখতে আপনারা ভূমিকা রাখবেন। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। কেন্দ্র রয়েছে মোট ১২৮ টি। নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৯৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ২২৯ জন, পুরুষ ভোটার- ১ লাখ ৮২ হাজার ৭০৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। 

 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo