• লিড নিউজ
  • অর্থনীতি

করোনাভাইরাসে আক্রান্ত অর্থমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি সচিবালয়ে আসছেন না। তবে তিনি ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এসব তথ্য নিশ্চিত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত সোম ও মঙ্গলবার অর্থমন্ত্রীর বৈঠক ছিল।

গণভবনে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী করোনা পরীক্ষা করান। এতে করোনা শনাক্ত হওয়ায় তিনি অনলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট মিটিংয়ে যুক্ত হন। সূত্র আরও জানায়, অর্থমন্ত্রী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বাসায় থেকেই সব ধরনের কার্যক্রম সম্পাদন করছেন।

মন্তব্য (০)





image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

  • company_logo