• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পেরুতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ১৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। পেরুর পাহাড়ি এলাকা আয়াকুচোতে মঙ্গলবার (১৪ মে) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির। প্রতিবেদনে জানা যায়, আন্দিজের ওপর দিয়ে যাওয়া বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। 

আয়াকুচোর সরকারি কর্মকর্তা ওয়াইবার ভেগা জানিয়েছেন, ইতিমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ উদ্ধারের কাজ চলছে। খারাপ আবহাওয়া ও শিলাবৃষ্টির কারণে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে মৃতদেহ উদ্ধার করতে সময় লাগছে।পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে লামা থেকে আয়াকুচো শহরে যাওয়ার সময় লিবার্তাদোরোস হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।

এ সময় বাসটি উল্টে একটি খাদে পড়ে যায়। এর আগে গত ৩০ এপ্রিল পেরুর উত্তরাঞ্চল অবস্থিত কাজার্মাকা উপত্যকায় বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে। পেরুর পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ১৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি এই পরিসংখ্যানে বলা হয়, এসব দুর্ঘটনার শতকরা ৭০ ভাগই ঘটে চালকের ভুল বা তাদের শারীরিক ক্লান্তির কারণে।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo