• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পুনরায় নির্বাচিত হয়ে নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন করে মন্ত্রিসভা ঢেলে সাজালেন ভ্লাডিমির পুতিন। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাসের।

নতুন এ মন্ত্রিসভা ১০ জন উপ-প্রধানমন্ত্রী এবং ২১ জন ফেডারেল (কেন্দ্রীয়) মন্ত্রী নিয়ে গঠিত। এদের মধ্যে ১৬ জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিচার ও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ে পুতিন নিজে তার পছন্দের মন্ত্রীদের নিয়োগ দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু এখন থেকে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়। 

সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন। আর সদ্য সাবেক প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের স্থলাভিষিক্ত হয়েছেন ডেনিস মানটুরভ। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি, ক্রিড়া ও কৃষি মন্ত্রণালয়েও নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।সম্প্রতি রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ ও জাতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo