ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে পরিবার দু’টি খোলা আকাশের নীচে বাস করছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার দু’টি জানান, রোববার (১৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের বাছির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাড়ির লোকজন। তাদের আত্ম চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। কিন্তু ততোক্ষনে তার ভাই নুর ইসলামের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বাড়ি দু’টি প্রজ্বলিত হয়ে উঠে। খবর পেয়ে রাজারহাট থেকে অগ্নি নির্বাপন বাহিনী গিয়ে এলাকাবাসীর সহযোগীয় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ সময় আগুনে নগদ ১০হাজার টাকা সহ বাড়ি দু’টির ৪টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবাররা ধারনা করছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান পিপিএম নিশ্চিত করেছেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...
বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

মন্তব্য (০)