• সমগ্র বাংলা

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফ\'র গুলিতে চোরাকারবারী আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে  ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফ'র ছোড়া গুলিতে আমজেদ আলী (৩৫) নামে ব্যাক্তি আহত হয়েছে। রোববার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত আমজেদ আলী বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।

আহতের ভাই আমের আলী জানান, রোববার রাতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমন্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমার ভাই আমজেদ আলীর বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে গেলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। 

খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আলম বলেন, বিএসএফ এর গুলিতে এক ব্যাক্তি আহত বলে শুনেছি। আমি খোঁজ খবর নিয়েছি, আমার ৯ কিলোমিটার এরিয়ার মধ্যে কোন স্থানে এ ঘটনা ঘটেছে সেই জায়গাটি আমরা খুঁজে বের করতে পারছি না। 

তিনি আরও বলেন, গতকাল রাতে বিজিবির যে সকল সদস্যরা টহলরত ছিলো, তারাও জানিয়েছে যে তারা কোন গোলাগুলির শব্দ শুনতে পাননি। আহতের বাড়ির এলাকায় আমি লোক পাঠিয়েছিলাম, তারা কেউ বাড়িতে নেই, এলাকার লেকজন বললো আহত হয়েছে। কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে তারাও বলতে পারছেন না। আহত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারবো।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo