• প্রশাসন

কুড়িগ্রামে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১২ মে)  সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা সহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও সভায় সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo