প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা সদরের কাউগাঁ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাংকলরী রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নৈশ্য প্রহরীসহ ২ জন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৫ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে৷ ঘাতক ট্রাংকলরীসহ চালক এবং হেলপারকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ফুলবাড়ী উপজেলা হয়ে একটি ট্যাংকলরী (ঢাকা মেট্রো ঢ - ৪৪- ০৪১২) গন্তব্যে যাবার সময় জেলা সদরের কাউগাঁ মোড়ে সকাল সোয়া ৫ টার দিকে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্যাংকলরীটি রাস্তার পাশে জনৈক আব্দুস সোবহানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় চায়ের দোকানে অবস্হানকারি নৈশ্য প্রহরী আজাহার আলী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। এম আব্দুর রহিম হাসপাতালে পাঠানোর পর মারা গেছে রানা নামে একজন খরিদ্দার।
নিহত নৈশ্য প্রহরী আজাহার আলী (৬০) জেলা সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে। খরিদ্দার রানা (২৫) জেলা সদরের কাউগা হাটখোলা গ্রামের বাসিন্দা।
থানার উপ পরিদর্শক দুলু মিয়ান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্হলে পৌছে ট্রাংকলরীর চালক কুষ্টিয়া জেলার রাহিনী বটতলা মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে রাজু খন্দকার (২৯) এবং হেলপার একই জেলার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে সোহাগ (১৯) কে আটক করে ট্রাংকলরীটি হেফাজতে নিয়েছেন তারা।
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

মন্তব্য (০)