• সমগ্র বাংলা

স্ট্রিটফুড ব্যবসায়ীদের ডাটাবেজ করে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে: আখতার মামুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আখতার মামুন বলেছেন, স্ট্রিটফুড ব্যবসায়ীদের ডাটাবেজ তৈরি করে তাদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় তাদেরকেউ মানতে হবে স্বাস্থ্যবিধিমালা। তিনি বলেন, সারাদেশের সকল পর্যায়ে সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিতে তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন তবে ইতিবাচক এই ধারায় প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।

 

শুক্রবার বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা বার-বি কিউ রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ এবং হাইজিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আখতার মামুন অনুষ্ঠানে উপস্থিত রেস্টুরেন্ট মালিকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় সকল কিছু কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন।

তিনি বলেন,খাবারে ফুড কালার ব্যবহারের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে,কি তেলে ভাজছেন তা নিজেদের বিবেক দিয়ে পরিমাপ করবেন। একই সাথে সতর্ক থাকতে হবে মেয়াদোত্তীর্ণ কোন পণ্য দিয়ে আপনি খাদ্য তৈরি করছেন কিনা? আক্তার মামুন বলেন, আইন প্রয়োগ করে সব সময় সবকিছুর বাস্তবায়ন করা যায় না প্রয়োজন সকলের সদিচ্ছার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েস, সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা। অনুষ্ঠানে খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ প্রদান করেন বগুড়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো:রাসেল এবং গাইবান্ধার জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া।

প্রশিক্ষণ ও আলোচনা সভা পরবর্তী নিরাপদ খাদ্য নিশ্চিতে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল ও রেস্তোরার মালিক,কর্মচারী,ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo