• প্রশাসন

রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে ডিসি-এসপি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, এডিসি জেনারেল বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, রাজারহাটের উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম সহ রাজারহাট উপজেলার প্রিজাইডিং অফিসার গণ। 

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার  এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন- সম্পূর্ন সততা, নিরপেক্ষতা,নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo